রবিবার, ৩১ জুলাই, ২০১১

নিজের চেষ্টায় তারা কোটিপতি


নিজের চেষ্টায় তারা কোটিপতি

লিখেছেন - মোহাম্মদ আবুল হোসেন
সুত্র : মানবজমিন , শুক্রবার, ২৯ জুলাই ২০১১ 
------------------------------------------   

  
ইয়ুসাকু মায়েজাওয়া









ইয়ুসাকু মায়েজাওয়া

তিনি একসময় সিডি বিক্রি করে বেড়াতেন। সাবেক এক রক সংগীতশিল্পী। ১৯৯০-এর দশকের শুরুতে তিনি অনলাইনে টি-শার্ট বিক্রি শুরু করেন। তখন ই-কমার্সে অধিক সফল প্রতিষ্ঠান জোজোটাউন (Zozotown) এর পাশাপাশি তিনি শুরু করেন একটি কোম্পানি। এর নাম দেন স্টার্ট টুডে। এই কোম্পানিটি স্থাপিত হয় ২০০৫ সালে। এর পরে প্রতি বছরে এর পরিধি দ্বিগুণ আকারে বাড়তে থাকে। এখন জোজোটাউনের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০ লাখের ওপরে। মায়েজাওয়ার বয়স এখন ৩৫। এরই মধ্যে বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও তার অর্থের পরিমাণ ফুলেফেঁপে উঠছে।
================================ 
 
                              
মার্ক জুকারবার্গ











মার্ক জুকারবার্গ

তার বয়স মাত্র ২৬ বছর। এই বয়সেই তিনি ই-দুনিয়ায় গড়ে তুলেছেন এক সাম্রাজ্য। তিনি হার্ভার্ডের ছাত্র। এক সময় তিনি বানিয়ে ফেলেছিলেন ক্ষুদ্র পরিসরে একটি ওয়েবসাইট। তার নাম দিয়েছিলেন ফেসবুক। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে এর সামাজিক নেটওয়ার্কিং সাইটটি নির্মাণের পিছনে জুকারবার্গের যে কঠোর শ্রম ও মস্তিষ্কের শক্তি প্রয়োজন হয়েছিল তা ততক্ষণে অনেকেই জানেন না। ধীরে ধীরে তিনি পরিচিত হয়ে উঠেছেন। তার ফেসবুক এখন সারা বিশ্বের ছোট্ট শিশু পর্যন্ত ব্যবহার করে। তিনি এরই মধ্যে ১৩৮০ কোটি ডলারের মালিক হয়ে গেছেন। এই বিশাল আয় থেকে তিনি মাঝে মধ্যেই বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেন। সমপ্রতি তিনি ঘোষণা দিয়েছেন তার জীবদ্দশায় অথবা মৃত্যুর আগে অর্জিত সম্পদের অর্ধেক বিভিন্ন দাতব্য সংস্থায় দান করে যাবেন।
================================ 
 
                     

ইয়োশিকাজু তানাকা










ইয়োশিকাজু তানাকা

তার বয়স মাত্র ৩৪। তিনি মার্ক জুকারবার্গকে দেখে সামাজিক ওয়েবসাইট গড়েছেন। এর নাম গ্রি (Gree)। এরই মধ্যে এই ওয়েবসাইটটি জাপান মাত করে দিয়েছে। আর এর ফলে ৩৪ বছর বয়সী তানাকার অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২২০ কোটি ডলার। তিনি এখানেই থামতে চান না। তিনি সাইটটির বিস্তার ঘটিয়ে দিতে চান সারাবিশ্বে। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন গ্রি’র একটি নতুন অফিস খুলবেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এখানে উল্লেখ্য, গ্রি এক ধরনের খেলার প্রকাশ থেকে এসেছে।
================================


                   

ডাস্টিন মোস্কোভিট্‌জ










ডাস্টিন মোস্কোভিট্‌জ

তিনি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চেয়ে মাত্র ৮ দিনের ছোট। তারও বয়স ২৬ বছর। তিনি জুকারবার্গের হার্ভার্ডের রুমমেট ছিলেন। ফেসবুকের তিন নম্বর চাকরিজীবী ছিলেন তিনি। ফেসবুকের প্রথম চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব পালন করেন। এরই মধ্যে তিনি ২৭০ কোটি ডলারের মালিক হয়ে গেছেন। ২০০৮ সালে তিনি ফেসবুক ছাড়েন। এরপর নিজেই একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। এর নাম দেয়া হয়েছে আসানা (Asana)।
================================

  
                  

ওলেগ বাখমাতইয়ুক










ওলেগ বাখমাতইয়ুক

তার বয়স ৩৫ বছর। তিনি ইউক্রেনে সবচেয়ে বেশি মুরগির ডিম উৎপাদন করেন এবং তা রপ্তানি করেন। তিনি আভাঙ্গার্ড-এর বেশির ভাগের মালিক। এর আগে তিনি দেশের গ্যাস ও তেল ইন্ডাস্ট্রিজে কাজ করতেন। সেখান থেকে তিনি নিজেই ফিরে গিয়ে ডিম উৎপাদনে লেগে যান। এক পর্যায়ে তিনি ভাবলেন, এই ডিম বিশ্বের অন্যান্য স্থানেও ছড়িয়ে দিতে হবে। সেখান থেকেই তার ভাগ্য খুলে যায়।
===============================

  
                       

সার্গেই ব্রিন










সার্গেই ব্রিন

৩৮ বছর বয়সী এই তরুণের নাম আমরা অনেকে না-ও জানতে পারি। কিন্তু তার বানানো ওয়েবসাইট আজ আমরা ব্যবহার করছি। তিনি রাশিয়ান বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট এবং ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা। বলা হয়, এটিই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট কোম্পানি। এ বছরের হিসাব অনুযায়ী তার ব্যক্তিগত অর্থের পরিমাণ ১৯৮০ কোটি ডলার।
================================

  
                       

সিয়াওফেং পেং










সিয়াওফেং পেং

তিনি ৩৬ বছর বয়সী যুবক। সূর্যরশ্মিকে ব্যবহার করে অর্থের খনি বানিয়েছেন। তিনি এলডিকে সোলার কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অফিসার। ২০০৫ সালের জুলাইয়ে তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। তা বিকশিত হয় ২০০৭ সালে। এখনও এই কোম্পানির অর্থের পরিমাণ ১৮০ কোটি ডলার। তার মধ্যে পেং-এর নিজের অর্থের পরিমাণ ১৫০ কোটি ডলার।
============================== 

আরেফিনের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান


আরেফিনের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান

[ সুত্র : মানবজমিন, 
রবিবার, ৩১ জুলাই ২০১১ ]  
-------------------------------- 
 ( সংক্ষেপিত ) 


আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে: 
প্রবল ইচ্ছা শক্তি, অধ্যবসায়ের জোরে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান আবিষ্কার করেছেন শামছুল আরেফিন চৌধুরী (৩২) নামে কিশোরগঞ্জের এক যুবক। তাঁর আবিষ্কৃত ফ্যানের ব্যবহার বাজারে প্রচলিত অন্যান্য ফ্যানের তুলনায় ৭৫ ভাগ বিদ্যুৎ খরচ কম হয়। 
আরেফিন জানান, বাজারে প্রচলিত ফ্যান ৮০ থেকে ১০০ ওয়াটের হয়ে থাকে। তাঁর আবিষ্কৃত ফ্যানের ক্ষমতা ১৬ থেকে ১৮ ওয়াট। এটি ১২ ভোল্টের ব্যাটারি এমনকি সৌর বিদ্যুতেও চালানো যায়। এ ফ্যান আইপিএস বা ইউপিএস ছাড়াও চলবে। বাজারের প্রচলিত ৮০ বা ১০০ ওয়াটের ফ্যানকেই তিনি ১৬ বা ১৮ ওয়াটে রূপান্তরিত করে ব্যবহার করছেন। যা থেকে একই পরিমাণ সার্ভিস পাওয়া যাবে বলে তাঁর দাবি। মাত্র পাঁচ মাসের পরিশ্রম ও গবেষণায় আরেফিন বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যানটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে জানান। 
বাজারে প্রচলিত ফ্যান নিয়ে প্রায় পাঁচ মাস নিবিড়ভাবে গবেষণা করে তিনি সফলতা পান। তাঁর আবিষ্কৃত ফ্যানের ব্যবহার দেশে বিদ্যুতের ঘাটতি পূরণে অনেকটা সহায়ক হবে বলে  তিনি জানান।  এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহারিক মেয়াদ বৃদ্ধির কৌশলও তিনি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন।  তিনি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এর ব্যবহারিক ক্ষমতা বৃদ্ধি করে ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর বা এরও অধিক মেয়াদে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। ফ্যান ও বাল্বের সফলতার পর বর্তমানে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী সেচ পাম্প তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে গবেষণার কাজ এগিয়ে নিতে পারছেন না। 
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মো. আলী আযম চৌধুরীর ছেলে শামছুল আরেফিন চৌধুরী । বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরের জামিয়া রোডে বসবাস করছেন। 
তাঁর পিতা আলী আযম চৌধুরী জানান, বিদ্যুৎ নিয়ে ছেলে শামছুল আরেফিনের গবেষণার কাজে তিনি উৎসাহ যুগিয়ে যাচ্ছেন। কিন্তু পরিবারের অর্থনৈতিক অনটনের কারণে তার গবেষণার কাজে গতি আসছে না বলে তিনি জানান। এ অবস্থায় তিনি সরকারি সহায়তা কামনা করে বলেন, তাঁর ছেলের আবিষ্কৃত ফ্যান ও বাল্ব বাজারজাত করা গেলে দেশের বিদ্যুৎ সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে তাঁর বিশ্বাস।

==============================

শনিবার, ৩০ জুলাই, ২০১১

MAKE MONEY ONLINE


MAKE MONEY ONLINE 

Welcome to CashCrate! You can start making money right away by completing
offers, taking surveys, and shopping online using the sections below. You can also
check out our video tutorial for a quick introduction to our program.


http://www.cashcrate.com/2459074